মার্চ শেষ হতে না হতেই প্রকৃতিতে আগাম গরমের আঁচ। এপ্রিল মানেই কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা। এই গরমে একটু স্বস্তি পেতে অনেকেই নতুন এয়ার কন্ডিশনার (AC) কেনার পরিকল্পনা করছেন। তবে এসি কিনতে গিয়ে ক্রেতারা সবচেয়ে বেশি যে দ্বিধায় পড়েন, তা হলো— স্টার রেটিং।
এসি কিনবেন
ক্যালেন্ডার বলছে এখনও পুরোদমে গ্রীষ্ম আসেনি, কিন্তু এসির বাজার এখনই সরগরম। শেষ মুহূর্তের ভিড় আর চড়া দাম এড়াতে আগেভাগে এসি কেনাকেই 'স্মার্ট মুভ' বলছেন বাজার বিশেষজ্ঞরা। অফ-সিজনে এসি কিনলে আপনি যেমন হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন, তেমনই পাবেন সেরা মানের পরিষেবা।